মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানো আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে স্মৃতিজাগানিয়া গান ও আবৃত্তিতে শিল্পীরা শ্রোতাদের ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন একাত্তরের উত্তাল দিনগুলোতে। ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত, আবৃত্তি ও নৃত্যশিল্পীদের সমন্বয়ে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক দল গত শনিবার রাতে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। দেশের বিভিন্ন জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাঁরা এসেছিলেন দিনাজপুরে। সমবেত কণ্ঠে ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিল্পী জান্নাত ই ফেরদৌসী গেয়ে শোনান মুক্তিযুদ্ধের অমর গান ‘এক সাগর রক্তের বিনিময়ে’, এস এম মহিউদ্দন আবৃত্তি করেন ‘সমুদ্রে যাবে’ কবিতাটি। এছাড়া শিল্পী বিশ্বজিৎ রায়, পল্লবী সরকারের কণ্ঠে মুক্তিযুদ্ধের গান, মাহমুদা সিদ্দিকার আবৃত্তি, শিল্পী তামান্না রহমানের নেতৃত্বে ‘নৃত্যম’ এবং নিলুফার ওয়াহিদ পাপড়ি ও জুয়েলের নেতৃত্বে সমবেত নৃত্য দর্শকদের মোহিত করে।