মুক্তিযোদ্ধা কাজী নুরুজ্জামান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কাজী নুরুজ্জামান আজ শুক্রবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি ১৯৭১ সালে মহান মুুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরে কমান্ডারের দায়িত্ব পালন করেন।বার্ধক্যজনিত রোগে তিনি মারা গেছেন বলে জানা গেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে যান।হাসপাতাল থেকে মরদেহ ডিওএইচএসে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। পরে মরদেহটি বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে।কাল শনিবার তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রাখা হবে। বাসস।