মুক্তিযোদ্ধা কোটার ৫৬ জনকে নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮, ২৯ ও ৩০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার বা নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়নি—এমন ৫৬ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য তালিকা প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।আজ সোমবার পিএসসির পৃথক তিনটি সংবাদবিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়। নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও তালিকা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে সুপারিশকৃতদের মধ্যে পরে স্বাস্থ্যপরীক্ষায় অনুপস্থিতির জন্য শূন্য ক্যাডার পদে চাকরি না পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের সুপারিশ প্রদান বিষয়ে ২৩ ফেব্রুয়ারি সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। এরই পরিপ্রেক্ষিতে ২৮, ২৯ ও ৩০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার/নন-ক্যাডার পদে চাকরি পায়নি—এমন অবশিষ্ট মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্য থেকে প্রাধিকার ক্রমের আলোকে মেধার ভিত্তিতে তাঁদের স্বাস্থ্যপরীক্ষায় অনুপস্থিতিজনিত শূন্য ক্যাডার পদে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে এই প্রার্থীদের সুপারিশ করে।এর মধ্যে ২৮তম বিসিএসে চারজন প্রশাসন এবং একজনকে কর ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সাতজনসহ মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ৩০তম বিসিএসে প্রশাসন ক্যাডারসহ ২০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ২৮ ও ২৯তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষে উত্তীর্ণরা এরই মধ্যে চাকরিতে যোগ দিয়েছেন। আর ৩০তম বিসিএসে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হলেও গেজেট প্রকাশ করা হয়নি।