মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নিয়ে হাইকোর্টে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনের জন্য গঠিত কমিশন এবং এর অধীনে অনুষ্ঠিত নির্বাচন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ২৬ জুন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনের জন্য পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়। এই কমিশন গঠনকে চ্যালেঞ্জ করে রাজশাহীর মুক্তিযোদ্ধা এবাদুল্লাহ গতকাল রোববার একটি রিট আবেদন দায়ের করেন। রিটটির প্রাথমিক শুনানি শেষে আদালত আজ এই রুল জারি করেন।