মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হবে রাজনৈতিক প্রভাবমুক্ত: পর্যটন সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলোর নাম ভাঙিয়ে মুক্তিযোদ্ধা সংসদের আসন্ন নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কেউ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে কোনো রাজনৈতিক দল ও মতাদর্শের সুবিধা নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার দুপুরে প্রেস ইনফর্মেশন ডিপার্টমেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব এবং মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনসংক্রান্ত কমিটির মুখপাত্র শফিক আলম মেহেদী এ কথা বলেন। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা সংসদের আসন্ন নির্বাচনে কোনো অবস্থায়ই রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না। সরকারি গেজেট এবং মুক্তিযোদ্ধা সংসদের মুখপত্র মুক্তিবার্তায় এ পর্যন্ত প্রকাশিত তালিকার ভিত্তিতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। আগামী ১৪ মার্চ এই নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।