মুক্তিযোদ্ধা সংসদের সব কমিটির নির্বাচন একই দিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সব জেলা কাউন্সিল ও উপজেলা কাউন্সিলে একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম এই কমিশনের নাম অনুমোদন করেন। কমিশনের অন্য চারজন সদস্য হলেন সাবেক সচিব হীরা লাল বালা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালালউদ্দিন সিদ্দিক এবং মেজর (অব.) আব্দুস সালাম। এই কমিশন পরে বৈঠক করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।