মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার জন্য আবেদনপত্র আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাওয়ার যোগ্য মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ১১ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।মহানগরের সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, খালিশপুর ও খানজাহানআলী থানার মুক্তিযোদ্ধাদের জেলা সমাজসেবা কার্যালয়ে এবং অন্যান্য উপজেলার মুক্তিযোদ্ধাদের নিজ নিজ উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। সমাজসেবা অফিসের সব কার্যালয়ে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে চার কপি সত্যায়িত রঙিন ছবি, মুক্তিযোদ্ধার সপক্ষে সব কাগজপত্রের সত্যায়িত অনুলিপি, বছরে আয় ১২ হাজার টাকার ঊর্ধ্বে নয়, এ মর্মে কাউন্সিলর অথবা চেয়ারম্যানের সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।