মুক্তিযোদ্ধা সরকারি চাকুরেদের বয়সসীমা দুই বছর বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সরকারি চাকরিজীবীদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করতে আজ বুধবার জাতীয় সংসদে সরকারি কর্মচারী (অবসর) (সংশোধন) বিল-২০১০ পাস হয়েছে। এর মাধ্যমে মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ করা হয়েছে।সংসদ কার্যে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন। বিলটি নিয়ে জনমত যাচাইয়ের প্রস্তাব সংসদে কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এরপর কণ্ঠভোটে বিলটি পাস হয়। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বিলটির ওপর জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব দেন।বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (অবসর) আইন-১৯৭৪-এর সেকশন ৪-এর বিধান অনুযায়ী সরকারের অন্য কর্মচারীদের মতো মুক্তিযোদ্ধা কর্মচারীরাও ৫৭ বছর বয়সে অবসর গ্রহণ করেন। তবে অবসর নেওয়ার আগে ছুটি পাওনা সাপেক্ষে এক বছর পর্যন্ত তারা অবসর প্রস্তুতিমূলক ছুটি ভোগ করতে পারেন।উত্থাপিত বিলে কর্মরত এবং অবসর প্রস্তুতিমূলক ছুটি ভোগরত মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসর গ্রহণের বয়স ৫৯ বছর এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিকে অবসর-উত্তর ছুটি করে ২০০৯ সালের ১৩ ডিসেম্বর অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশটি আইনে পরিণত করার জন্য বিলটি সংসদে উত্থাপন করা হয়েছিল।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা: আজ বিল পাসের পর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। আলোচনায় আওয়ামী লীগের এ কে এম রহমতউল্লাহ, শামসুল হক চৌধুরী, আহমেদ নাজমীন সুলতানা, জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী, জিয়াউল হক মৃধা, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।