মুক্তিযোদ্ধাদের অনুপ্রবেশকারী বলেন গোলাম আজম
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ উপস্থাপন অব্যাহত রয়েছে। আজ বেলা চারটা পর্যন্ত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম আনুষ্ঠানিক অভিযোগের ১৫১ পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ করেন।অভিযোগ উপস্থাপনের সময় জেয়াদ-আল-মালুম বলেন, তত্কালীন পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আযম ২৫ মার্চ গভীর রাতে ‘অপারেশন সার্চলাইটের’ পর ৪ এপ্রিল গভর্নর হাউসে পূর্ব পাকিস্তানের ‘খ’ অঞ্চলের সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের সঙ্গে দেখা করেন। এর মাত্র দুই দিন পর তিনি আবারও টিক্কা খানের সঙ্গে দেখা করেন এবং মুক্তিযোদ্ধাদের ‘পাকিস্তানে সশস্ত্র অনুপ্রবেশকারী’ বলে উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সশস্ত্র বাহিনীকে সহায়তা করার আশ্বাস দেন।বিকেল পৌনে তিনটার দিকে অভিযোগের ১২২ পৃষ্ঠা থেকে পড়া শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নূরজাহান মুক্তা। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। কারণ তিনি ওই সময় দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে মানবতাবিরোধী অপরাধে সংঘটনে বাধা দেওয়ার ক্ষমতা থাকলেও তিনি তা করেননি।বিকেল চারটার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলেন, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতা-কর্মী ও হিন্দুধর্মাবলম্বীদের নিশ্চিহ্ন করতে পাকিস্তানি সেনাদের সহযোগী সশস্ত্র বাহিনী গড়ে তোলা হয়েছিল। জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ এসব সহযোগী বাহিনীতে সক্রিয় ভূমিকা পালন করে। আলবদর বাহিনী গঠনের মাত্র তিন মাসের মধ্যে সারা দেশে ব্যাপক প্রভাব বিস্তার করে। মূলত ছাত্রসংঘের নেতা-কর্মীরাই এই বাহিনীতে ছিল।কৌঁসুলিরা শান্তি কমিটি, আলবদর, আলশামস বাহিনী গঠনের বিষয়ে সে সময়ে দৈনিক সংগ্রাম, দৈনিক আজাদ ও দৈনিক পাকিস্তানে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ কর