মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কর্মরত মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬০ বছরে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বুধবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬০ বছরে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বাসস।