মুক্তিযোদ্ধাদের দুঃখ-কষ্ট তুলে আনার চেষ্টা করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সন্ধ্যা ছয়টায় আরটিভিতে প্রচারিত হবে গবেষণা ও প্রতিবেদনধর্মী অনুষ্ঠান ব্ল্যাক ট্রুথ। এর গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা এবং যৌথভাবে উপস্থাপনা করেছেন রোকেয়া প্রাচী। একই দিন দেশ টিভিতে প্রচারিত হবে তাঁর উপস্থাপনায় মুক্তিযোদ্ধার স্মৃতিকথা। আজকের কথোপকথন রোকেয়া প্রাচীর সঙ্গে।‘ব্ল্যাক ট্রুথ’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।আমাদের স্লোগান—মানুষের সাথে, মানুষের পাশে। আমি ও আইনজীবী এলিনা খান দুজনে মিলে অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। এলিনা খান দীর্ঘদিন ধরে মানবাধিকার বিষয়গুলো নিয়ে কাজ করছেন। তিনি এই অনুষ্ঠানের একটি বড় শক্তি এবং আমার জন্য অনুপ্রেরণাও। আমরা কোনো একটি বিষয় নিয়ে প্রতিবেদন তৈরির পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আইনি সহায়তা দেওয়ার কাজ করি। এমনকি কিছু ক্ষেত্রে পুনর্বাসনের ব্যবস্থাও করছি। আইনি সহায়তা দেওয়ার কাজটি করছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। আরসিডি কনসার্ন এ অনুষ্ঠানটির অর্থায়ন করছে।এ ধরনের একটি অনুষ্ঠান করার অভিজ্ঞতা কেমন?আমি বলব, ব্ল্যাক ট্রুথ-এর গুরুত্ব এখন আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। এমনকি অভিনয় করেও এত আনন্দ পাইনি। তথ্যচিত্রধর্মী অনুষ্ঠান আগেও করেছি। কিন্তু এবারই প্রথম সরাসরি মানুষের জন্য কিছু করার সুযোগ পেলাম।এই অনুষ্ঠানে প্রচারিত প্রতিবেদনগুলোর ব্যাপারে পরে আপনারা কী ধরনের পদক্ষেপ নেন?সব কটি প্রতিবেদন আমরা ফলোআপ করি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে থাকতে চাই। কারণ, অনেক সময় দেখা যায় প্রতিবেদন প্রকাশ করার পর নানা দিক থেকে ভয়ভীতি দেখানো হয়। সহিংসতার শিকার মেয়েটির তখন আশ্রয় পাওয়ার কোনো জায়গা থাকে না। আরসিডি কনসার্ন অনুষ্ঠানের বাইরেও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সঙ্গে খোলাখুলি কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করে।এবার বলুন ‘মুক্তিযোদ্ধার স্মৃতিকথা’ নিয়ে।সৈমো নজরুলের নির্দেশনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি আমি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা নিয়ে এই ১৩ পর্বের ধারাবাহিক। মানবেতর জীবন যাপন করছেন এমন মুক্তিযোদ্ধাদের কথা তুলে আনার চেষ্টা করেছি আমরা। তাঁরা দেশ স্বাধীন করেছেন, অথচ কী কষ্টে জীবন যাপন করছেন। মুক্তিযোদ্ধার স্মৃতিকথা গত বছরও দেশ টিভিতে প্রচারিত হয়েছে।