মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজাকারের নামে নামকরণ করা মাগুরা শহরের হাবিবুর রহমান সড়ক ও মোখলেছুর রহমান সড়কের নাম বদল করে মুক্তিযোদ্ধাদের নামে করার দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) শাহরিয়ার কবির। ১৬ জানুয়ারি মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি মাগুরা শাখার প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ দাবি করেন।মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস খানের সভাপতিত্বে সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, প্রবাসী নেতা শামসুল আলম, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কাজী নজরুল ইসলাম, এ টি এম মহব্বত আলী, আবুল কালাম আজাদ, মহিলা পরিষদের সভানেত্রী লিপিকা দত্ত, এটিএম আনিসুর রহমান, মহম্মদপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, রানা আমীর, মাহবুবুল আকবর, এমএ আহাদ, নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। শহরিয়ার কবির বলেন, ‘পঞ্চম ও অষ্টম সংশোধনী বাতিল করে দেশকে পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে হবে। নতুন প্রজন্মের বিভ্রান্তি দূর করে সঠিক পথ দেখিয়ে শত বাধা-বিপত্তির জাল ছিন্ন করে বিশেষ ট্রাইবুনালে স্বাধীনতা বিরোধীদের বিচারের ব্যবস্থা করতে হবে।’