মুক্তিযোদ্ধাদের বিচার দেখার সুযোগ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় নষ্ট না করে যুদ্ধাপরাধীদের বিচার করার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কারণ বয়সের ভারে প্রতিদিন মুক্তিযোদ্ধাদের মৃত্যু হচ্ছে। তাঁদের যুদ্ধাপরাধীদের বিচার দেখে যাওয়ার সুযোগ দিতে হবে।খালেদা জিয়ার নেতৃত্বে যুদ্ধাপরাধীর বিচার বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।এদিকে গতকাল শনিবার পাবনার ঈশ্বরদীতে এক পথসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগের দেশপ্রেমিক নেতাদের দল ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ঘোষণা দেন যে, বিএনপি তাদের যথাযোগ্য পদ দেবে। এরই পরিপ্রেক্ষিতে মোফাজ্জল হোসেন বলেন, ‘জামায়াতকে নিয়ে বৈতরণী পার হতে পারবেন না জেনেই তিনি (খালেদা জিয়া) আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছেন।’ খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘উল্টাপাল্টা কথা না বলে সংসদে যান।’যুদ্ধাপরাধীদের বিচারের দাবির মিছিলে শামিল হওয়ার জন্য বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।