মুক্তিযোদ্ধাদের মিলনমেলা
ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে ঝিনাইদহ’ শীর্ষক স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা বসে। জেলার কয়েক শ মুক্তিযোদ্ধা ৯ জানুয়ারি হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক জে কে এম আবদুল আজিজ। মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মীর শাহাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন মাহবুব উদ্দীন বীর বীক্রম, মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওহাব, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল হাই, জেলা প্রশাসক রমা রানী রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মকবুল হোসেন, গোলাম মোস্তফা, কাজী নাসিরুল ইসলাম, আবু বকর, জেলা আওয়ামী লীগের সম্পাদক আজিজুর রহমান প্রমুখ। বক্তব্য দেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দবির উদ্দীন জোয়ার্দ্দার, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, রহমত আলী প্রমুখ।