মুক্তিযোদ্ধাদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জনমত গঠনের লক্ষ্যে ১৯ জুলাই উপজেলার সাতটি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে পৃথকভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন থেকে এ কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এরপর পর্যায়ক্রমে বার্থী, চাঁদশী, মাহিলাড়া, বাটাজোর, সরিকল ও নলচিড়া ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলাউদ্দিন বালি। বক্তব্য দেন আনোয়ার হোসেন, আবদুল হক ঘরামী, সুবেদার মেজর (অব.) মো. মোস্তফা, খান সামচুল হক, হাবিলদার (অব.) আবদুর রাজ্জাক, মেজবা উদ্দিন আকন, সোহরাব হোসেন রাঢ়ী, গোলাম মোস্তফা, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ এম নজরুল ইসলাম প্রমুখ।