মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ সন্ধ্যায় প্রচারিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আলী যাকের। কথা হলো তাঁর সঙ্গে।‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানটি করতে গিয়ে আপনার কী ধরনের অভিজ্ঞতা হলো?অনুষ্ঠানটি আমরা শুরু করেছি ১ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ অনুষ্ঠান করতে গিয়ে অনেক কিছুই জানতে পারলাম। অনেক তথ্য পেলাম। বিচিত্র সব তথ্য। আর এখানে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত মুক্তিযোদ্ধারা এবং কয়েকজন সেনা কর্মকর্তা।নতুন তথ্যগুলোর ব্যাপারে কিছু বলবেন?যেমন—যাঁরা এ অনুষ্ঠানে এসেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তার মাধ্যমে জানলাম যে তাঁরা শুধু বাধ্য হয়ে যুদ্ধই করেননি, বরং মানসিকভাবেও প্রস্তুতি নিয়েছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পরই নাকি দুজন জেনারেল প্রস্তুতি নিয়েছিলেন। একজন বলেছেন, এ সবই জানতেন খালেদ মোশাররফ। তাঁরা আরও বলেছেন যে খালেদ মোশাররফ ও জেনারেল সফিউল্লাহ যুদ্ধ শুরু করে দিয়েছিলেন। এ রকম যুদ্ধের আগে ও পরের বেশ কিছু তাৎপর্যপূর্ণ তথ্য জানতে পারলাম।গুরুত্বপূর্ণ হলেও এ ধরনের টক শো দর্শক খুব বেশি দেখে না। দর্শককে কীভাবে এর সঙ্গে সম্পৃক্ত করা যায়?এটি ঠিকই বলেছেন। আসলে এই অনুষ্ঠানগুলো ক্ষণস্থায়ী। এ জন্য আমার মনে হয় যে বড় আকারের উদ্যোগ নিতে হবে। যেমন—যে সাক্ষাৎকারগুলো নেওয়া হয়েছে, এগুলোর ডিজাইন পরিবর্তন করে তথ্যচিত্র তৈরি করে সরকারের তথ্যবিভাগ তা প্রত্যন্ত অঞ্চলে প্রদর্শনের ব্যবস্থা করতে পারে। ফলে সাধারণ মানুষ ও নতুন প্রজন্ম অনেক কিছুই জানতে পারবে।মুক্তিযুদ্ধ নিয়ে আপনি তো নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। সেগুলো নিয়ে কিছু বলবেন?আবেগাপ্লুত হওয়ার মতো কোনো নাটকে আমি কাজ করিনি। কোনোটিতেই আমাকে মুক্তিযোদ্ধার চরিত্রে কাজ করার জন্য কেউ ডাকেনি। কারণ, আমার শারীরিক গঠন এমন যে আমাকে রাজাকার চরিত্রের জন্যই নির্বাচন করা হয়। যেমন—তানভীর মোকাম্মেল নদীর নাম মধুমতী তৈরি করলেন। সেখানেও যেমন আমি রাজাকারের চরিত্রে কাজ করলাম, তেমনি আবার রাবেয়া চলচ্চিত্রেও রাবেয়ার মামার চরিত্রে কাজ করেছি। সেখানেও আমি রাজাকার। এ কারণে চলচ্চিত্র বলেন বা নাটক বলেন, মুক্তিযোদ্ধার কোনো চরিত্রে কাজ করা হয়নি।দেশ টিভির ‘কে হবে কোটিপতি’ অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পেলে করবেন?এ ব্যাপারে কিছু ভাবিনি। তবে শুনেছি যে সঞ্চালক চূড়ান্ত করা হয়েছে। হয়তো আয়োজকেরা সামনে তা ঘোষণা করবেন।বিনোদন প্রতিবেদক