মুক্তিযোদ্ধার বংশধরদের শিক্ষাবৃত্তি দেবে ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধার বংশধরদের শিক্ষার জন্য বৃত্তি দেবে ভারত সরকার। ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত মুক্তিযোদ্ধার বংশধরেরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে।গতকাল সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত মুক্তিযোদ্ধাদের বংশধর শিক্ষার্থীরা প্রতি মাসে যথাক্রমে দুই হাজার ও ৫০০ টাকা হারে বৃত্তির আবেদন করতে পারবে। মাসিক আয় প্রতি মাসে আট হাজার টাকার কম, এমন শিক্ষার্থী এই বৃত্তির জন্য বিবেচিত হবে। এর পাশাপাশি বৃত্তির জন্য আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৩ ও মেয়েদের ক্ষেত্রে ২ দশমিক ৫ প্রাপ্ত হতে হবে। আবেদনকারীদের বৃত্তির আবেদনপত্রের সঙ্গে অবশ্যই বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদের কপি জমা দিতে হবে।ভারত সরকারের শিক্ষাবৃত্তি নিতে ইচ্ছুক মুক্তিযোদ্ধার বংশধরদের www.hcidhaka.org ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ ও তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ তা ভারতীয় হাইকমিশন বাড়ি নম্বর-২, রোড নম্বর-১৪২, গুলশান, ঢাকা—এই ঠিকানায় জমা দিতে হবে।আবেদনপত্রের সঙ্গে যা জমা দিতে হবে—• এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।• মাসিক আয়ের সার্টিফিকেট যা ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা যেকোনো প্রথম শ্রেণীর গেজেটেড সরকারি কর্মকর্তা দিয়ে সত্যায়িত হতে হবে।• মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সনদ ও নম্বরপত্রের ফটোকপি।• শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ বহন করে এমন কোনো কাগজের কপি।• জাতীয় পরিচয়পত্র ও শিক্ষার্থীর পরিচয়পত্র। • বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি। বিজ্ঞপ্তি।