মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় নয় হাজার ১৮৭ জন পাস করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এরই মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ফলাফল জানা যাবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকেও ফল জানা যাবে।প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নিয়োগের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।