মুক্তির অপেক্ষায় ‘ও আমার দেশের মাটি’
মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্র ‘ও আমার দেশের মাটি’। এটি পরিচালনা করেছেন অনন্ত হিরা। সম্প্রতি চলচ্চিত্রটির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। বর্তমানে সাউন্ড ইফেক্ট ও আবহসংগীতের কাজ চলছে। পরিচালক জানান, ‘মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় ও আমার দেশের মাটি সম্পূর্ণ প্রেমের ছবি। চলচ্চিত্রটি আগামী বছরের শুরুতে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সেভাবেই সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন রাজ্জাক, সোহেল রানা, আমিন খান, নূনা আফরোজ, তমা মির্জা প্রমুখ। এর চিত্রগ্রহণের কাজ করেছেন মাহফুজুর রহমান খান ও সংগীতপরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। আর গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, অদিতি মহসিন, বিউটি, রাজীব, মুনির ও লিজা।‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রের কারিগরি সহযোগিতা দিয়েছে দি রেইন পিকচার্স লিমিটেড।