মুক্তির আগেই বাজিমাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তি পাওয়ার আগেই বাজিমাত করেছে করণ জোহরের নতুন রোমান্টিক কমেডি ছবি এক ম্যায় ঔর এক তু। ইমরান খান ও কারিনা কাপুর অভিনীত ছবিটির নির্মাণ-খরচ এরই মধ্যে উঠে গেছে। বাজেট ছিল ২১ কোটি রুপি। বাড়তি আট কোটি রুপি গেছে ছবিটির প্রিন্ট, বিজ্ঞাপন ও প্রচারের পেছনে। এই বিপুল খরচের ২১ কোটি রুপি উশুল হয়ে গেছে। ১৫ কোটি রুপি এসেছে স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে। ছয় কোটি রুপি এসেছে ছবির গান থেকে। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেন, ‘ছবির প্রাথমিক খরচ এরই মধ্যে উঠে গেছে। এখন মুক্তি পাওয়ার পর যে অর্থ আসবে, তা শুধু আয় বাড়াবে।’ আজ শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে। সামনে আছে বিশ্ব ভালোবাসা দিবস। এ সময় এই মিষ্টি প্রেমের ছবিটি ভালো দান মারবে বলে প্রত্যাশা। আইএএনএস।