মুক্তির পর ছাত্রদলের নেতা নাসির আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তি পাওয়ার পর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম ওবায়দুল হক নাসিরকে আবার কারা ফটক থেকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় নাসিরকে গত ৯ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। আজ মঙ্গলবার বিকেলে নাসির কারাগার থেকে মুক্তি পান। তবে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে আবার গ্রেপ্তার করা হয়েছে।জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আজ রাতে এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁরা বলেন, ছাত্রদলের নেতা-কর্মীদের নির্যাতন, মামলা ও গ্রেপ্তার করে আন্দোলনকে স্তিমিত করার ষড়যন্ত্র করছে সরকার। নাসিরকে দীর্ঘদিন ভিত্তিহীন, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আটকে রাখা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তাঁকে আবার গ্রেপ্তার করে সরকারের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।বিবৃতিতে নাসির ছাড়া ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমানসহ গ্রেপ্তার সবার মুক্তির দাবি করা হয়।