মুখ দেখে প্রতারক চেনে নারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচিত একজন পুরুষ বিশ্বস্ত কি না, তাঁর চেহারা দেখে অনেকটা সঠিকভাবে আন্দাজ করতে পারেন নারী। একজন নারীকে বিচারের ক্ষেত্রে এই গুণের ঘাটতি রয়েছে পুরুষের। আজ বুধবার প্রকাশিত অস্ট্রেলিয়াভিত্তিক এক সমীক্ষার ফলাফলে এ তথ্য জানানো হয়।যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সাময়িকী ‘বায়োলজি লেটারস’-এ ওই সমীক্ষাবিষয়ক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, নারীরা পুরুষের পৌরুষদীপ্ত ভাব দেখে তাঁদের বিশ্বাসযোগ্যতা যাচাই করেন। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষক জিলিয়ান রোডসের নেতৃত্বাধীন একটি দল এই সমীক্ষা পরিচালনা করে। যেসব পুরুষ দেখতে বেশি পৌরুষদীপ্ত, তাঁরাই বেশি বিশ্বাসভঙ্গে জড়িত। এমনকি তাঁদের রয়েছে প্রতারণাপূর্ণ যৌন সম্পর্কের ইতিহাস। গবেষকেরা ৩৪ জন নারী ও ৩৪ জন পুরুষকে ১৮৯ জন ককেশীয় প্রাপ্তবয়স্ক ব্যক্তির মুখাবয়বের ছবি দেখান। পরে ওই ব্যক্তিদের বিশ্বস্ততা বিচারের ভার দেওয়া হয় তাঁদের ।এর আগে গবেষকেরা ওই ১৮৯ জনের যৌন সম্পর্কের ইতিহাস জেনে নেন। পরে এর সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরদাতা ৬৮ জন নারী-পুরুষের উত্তর মিলিয়ে দেখা হয়। উত্তর পর্যবেক্ষণ করে তাঁরা দেখেন, বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে পুরুষের চেয়ে নারীরা বেশি দক্ষ। বিপরীতে পুরুষেরাও আকর্ষণীয় নারীদের বিশ্বাসভঙ্গকারী বলতে চেয়েছেন। তবে সুন্দর চেহারার নারীদের মধ্যে এ ধরনের বিশ্বাসভঙ্গের তেমন প্রমাণ পাওয়া যায়নি। রয়টার্স।