মুখরিত লোকসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে গতকাল শুক্রবার ছুটির দিনে মানুষের সমাগম হয়েছিল বেশ। একাডেমীর তিন দশক পূর্তিতে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে লোকসংগীতের উৎসব। গতকাল ছিল এই উৎসবের দ্বিতীয় দিন। আজও একই স্থানে লোকসংগীত পরিবেশনের মাধ্যমে উৎসব শেষ হবে।শিল্পী কিরণ চন্দ্র রায় ‘নকশী কাঁথার মাঠে’, ইয়াসমীন আলী ‘বাড়ির কাছে আরশি নগর’, আবু বকর সিদ্দিক ‘আমার গোঁসাইরে নি দেখছ’ গান পরিবেশন করেন। এ ছাড়া গান শোনান বিশ্বজিৎ রায়, সামিনা খন্দকার, দিল আফরোজ প্রমুখ। সাতক্ষীরা থেকে আসা কবিগানের দল কবিগান পরিবেশন করে।