মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর মুখরিত ছিল নাটক, নাচ, গান আর কবিতায়। সবকিছুতেই গাওয়া হচ্ছিল দেশ ও স্বাধীনতার জয়গান।তিন দিনের স্বাধীনতা উৎসবের দ্বিতীয় দিনে গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোট তরুণ প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে নানা অনুষ্ঠানের আয়োজন করে।গতকাল ঢাকা ড্রামার আয়োজনে জয় বাংলা নাটকের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানমালা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের চিত্র ফুটিয়ে তোলা হয় নাটকে।সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘কী যে আজগুবি কারবার, ওদের চিনতে হয় বারবার, একাত্তরে ছিল যারা রাজাকার’, ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’সহ আরও বেশ কয়েকটি গান। বহ্নি শিখা পরিবেশন করে ‘রুখে দাঁড়াও’, ‘আইলাম রে স্মরণে’।দেশের সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করে নিত্যশ্রী ও কেন্দ্রীয় খেলাঘর আসরের শিল্পীরা।এ ছাড়া মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করে স্বরকল্পন ও স্বরশ্রুতির শিল্পীরা। ধানমন্ডির রবীন্দ্রসরোবরেও সমানতালে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আজ বিকেলেও শহীদ মিনার ও রবীন্দ্রসরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।জাপানি শিল্পীর চিত্র প্রদর্শনীচারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারির দেয়াল ভরে উঠেছে ফুলে ফুলে। থোকায় থোকায় ফুটে আছে নানা রঙের ফুল। কোনো কোনো ফুলে বসেছে বর্ণিল প্রজাপতি। বেশির ভাগই বুনো ফুল।জাপানি শিল্পী ইউকি ওদাকুরার আঁকা তাঁর দেশের মাটিতে ফোটা কিছু ফুলের চিত্র নিয়ে এ প্রদর্শনী। এতে আছে শিরান, গ্লাডিওলাস, আজামি, বানকা প্রভৃতি ফুলের ছবি। গতকাল রোববার সকালে শিল্পীর ছয় দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদো শিমা, চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক জামাল আহমেদ প্রমুখ।শিল্পী ইউকি জানালেন, প্রদর্শনীতে স্থান পাওয়া ফুলের চিত্রগুলো তিনি এঁকেছেন তাঁর দেশ জাপানের সর্বত্র ফুটে থাকা বিভিন্ন ফুলের কথা কল্পনা করে।বাংলাদেশে এবারই প্রথম এসেছেন শিল্পী। বললেন, এ দেশের মানুষ খুব আন্তরিক। শিল্পের প্রতিও দারুণ আগ্রহী।প্রদর্শনীটি চলবে ৩০ মার্চ পর্যন্ত।শিল্পীর রং-তুলিতে মুক্তিযুদ্ধস্বাধীনতা দিবস উপলক্ষে আজ মুক্তিযুদ্ধ জাদুঘর ও চ্যানেল আই যৌথভাবে চিত্রশিল্পীদের নিয়ে চিত্রাঙ্কন অনুষ্ঠানের আয়োজন করেছে। আফজাল হোসেনের উপস্থাপনায় ‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’ নামে অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই। বেলা তিনটা থেকে শুরু হতে যাওয়া এ অনুষ্ঠানে ছবি আঁকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, হাশেম খান, রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভী, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, অশোক কর্মকার, শেখ আফজাল, রনজিৎ দাশ, জামাল আহমেদ, শাহাজান আহমেদ বিকাশ, ফরিদা জামান, মনিরুজ্জামান, বীরেন সোম, শহিদ কবির, শিশির ভট্টাচার্য, সাইদুল হক জুইস, নিশার হোসেন, খালিদ মাহমুদ মিঠু, কনকচাঁপা চাকমা, ওয়াকিলুর রহমান, নওশেবা ডালিয়া, শামসুদ্দোহা ও মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করবেন অদিতি মহসিন, অনিমা রায়, সুরের ধারা এবং সেরাকণ্ঠের শিল্পীরা। আরও থাকবে আবৃত্তি ও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা।মাগুরায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মঞ্চস্থমাগুরা প্রতিনিধি জানান, ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় গতকাল রোববার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ শহীদ মিনারে অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক প্রযোজনা। নাটকের নাম রক্তাক্ত সময়। নাটকটি রচনা করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী। নির্দেশনা দেন শফিকুল ইসলাম। মাগুরা শিল্পকলা একাডেমী এর মঞ্চায়নে সহযোগিতা করে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুমনা, জুয়েল, ইব্রাহিম মল্লিক, সৌরভ, বাবুল, মিতু, রিতু, আরিফ, মিরাজ, সাদ্দাম, স্নিগ্ধা, নূর, তরিকুল ও নীতিশ। অনুষ্ঠানে অধ্যাপক এলিয়াছ হোসেন, মাগুরার জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।