মুখস্থ নয় বুঝে পড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষমতিঝিল মডেল হাইস্কুল ও কলেজ, ঢাকাপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীরা শুভেচ্ছা রইল। পরীক্ষা শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে। পরীক্ষা নিয়ে তোমরা কোনোরকম টেনশন করবে না। অনেকে শুধু শুধু ভয় পেয়ে থাকে, তোমরা কিন্তু সে রকম ভয় পাবে না। পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সারা বছর যা পড়েছো, তার মধ্যে থেকেই পরীক্ষার প্রশ্ন আসবে। সিলেবাসের বাইরে থেকে কিছুই আসবে না। বাকি সময়টা তোমরা নিয়মিত প্রতিটি বিষয় রিভিশন দাও, তবেই ভালো ফল করতে পারবে। বহু নির্বাচনী অংশে অনেক নম্বর, তাই এ অংশে ভালো করতে হবে। প্রতিটি অধ্যায় ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। মুখস্থ নয়, বুঝে পড়ো প্রতিটি অধ্যায়। তবেই পরীক্ষায় সাফল্য আসবে, ভালো নম্বর পাবে। পাঠ্যবই ভালো করে পড়ো, সহজেই উত্তর দিতে পারবে সব প্রশ্নের।