মুখোমুখি হচ্ছেন কারিনা-বিদ্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিনা কাপুর ও বিদ্যা বালান—দুজনেই বলিউডের আলোচিত অভিনেত্রী। তবে দুজনের সম্পর্কটা কিন্তু সাপে-নেউলে। কেউ কারও মুখ দর্শনেও রাজি নন। অথচ দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল একজনের সঙ্গে। তিনি হলেন বলিউড অভিনেতা শহীদ কাপুর।অবশ্য তাঁদের দুজনের কারও সঙ্গে এখন আর শহীদ কাপুরের সে ধরনের কোনো সম্পর্ক নেই। আগের সেই জটিল বিরূপ সম্পর্কের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন এ দুই অভিনেত্রী। শোনা যাচ্ছে, খুব শিগগিরই তাঁরা মুখোমুখি হতে যাচ্ছেন। করন জোহরের নতুন ছবি এক ম্যায় আওর এক তু আর এই সময়ের আলোচিত ছবি ডার্টি পিকচারের কল্যাণেই দেখা হবে দুজনের। অবশ্য এ দুজনের মুখোমুখি হওয়ার কাজটিও নাকি হবে কৌশলে, সরাসরি নয়।জানা গেছে, ডার্টি পিকচার ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের সময় দেখানো হবে করন জোহরের নতুন ছবি এক ম্যায় আওর এক তুয়ের ট্রেলার। করন মনে করেন, দ্য ডার্টি পিকচার ছবিটি সুপার-ডুপার হিট, এতে কোনো সন্দেহ নেই। আর এই ছবিটি প্রেক্ষাগৃহে চলার সময়েই এক ম্যায় আওর এক তু ছবিটির ট্রেলার দেখানোর আসল সময়। করন জোহর বলেন, ‘ছবিটির প্রযোজক একতা কাপুর আমার খুব ভালো বন্ধু। এমনকি সে খুব ভালো একজন প্রযোজকও বটে। ডার্টি পিকচার প্রদর্শনের পাশেই নিজের নতুন ছবির ট্রেলার দেখানোর ব্যবস্থা করতে পেরে এক রকম নিশ্চিতই বলা যায় করনকে।’অবশ্য করন জোহরের এ ধরনের সিদ্ধান্তে কারিনা আদৌ খুশি কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, কারিনা কোনোভাবেই বিদ্যা বালানের ওপর নির্ভরশীল হতে চান না।এদিকে কারিনার এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, একটি ছবিকে কীভাবে সবার কাছে আকর্ষণীয় করা যায়, সেটি প্রযোজক এবং পরিচালকই ভালো বলতে পারেন। এজন্য তিনি বা তাঁরা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন। কারিনার কাজ হচ্ছে শুধু অভিনয় করা। এর বেশি কিছু ভাবা আসলে তাঁর কাজ নয়।উল্লেখ্য, ডার্টি পিকচার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২ ডিসেম্বর, আর করন জোহরের নতুন ছবি এক ম্যায় আওর এক তু মুক্তি পাবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে।