মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী পরাজিত, পিছিয়ে আছেন আরো কয়েক মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত পরাজিত হয়েছেন। ভারতের একটি বেসরকারি টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে।ভোট গণনায় দেখা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের আরও কয়েকজন মন্ত্রী তাঁদের প্রতিদ্বন্দ্বীর তুলনায় পিছিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গের ৩৪ বছরের শাসক বামফ্রন্ট শোচনীয় পরাজয়ের পথে রয়েছে। পিছিয়ে থাকা অন্য মন্ত্রীরা হলেন—শিল্পমন্ত্রী নিরুপম সেন, তথ্যপ্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস, শ্রমমন্ত্রী অনাদি সাহু, গৃহায়ণ উন্নয়নমন্ত্রী গৌতম দেব, পরিবহনমন্ত্রী রঞ্জিত কুণ্ডু, পিডব্লিউডিমন্ত্রী অশোক ভট্টাচার্য, স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র ও পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুশান্ত ঘোষ। তবে ভূমিমন্ত্রী রাজ্জাক মোল্লা, পঞ্চায়েতমন্ত্রী আনিসুর রহমান ও কারিগরি শিক্ষামন্ত্রী চক্রধর মেইকাপ তাঁদের প্রতিদ্বন্দ্বী থেকে এগিয়ে আছেন। হিন্দুস্থান টাইমস।