মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করেছেন। আজ শুক্রবার ভারতীয় সময় বেলা একটার দিকে তিনি কলকাতায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইয়ের অনলাইনে এ তথ্য জানানো হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য নির্বাচনে তাঁর নিজ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৫ হাজার ভোটে পিছিয়ে আছেন। বিধানসভা নির্বাচনে সর্বশেষ ফল অনুযায়ী, তৃণমূল-কংগ্রেস জোট ২১১টি আসনে এগিয়ে রয়েছে। আর মুখ্যমন্ত্রীর বামফ্রন্ট দুটিতে জয়ী হয়েছে এবং এগিয়ে রয়েছে মাত্র ৬৭টিতে।