মুখ্যমন্ত্রীকেও ১,৩৩৯ প্রশ্নের জবাব দিতে হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকেও আদালতে হাজির হয়ে এক হাজার ৩৩৯টি প্রশ্নের জবাব দিতে হয়েছে। এর আগে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে বারবার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। এমনকি তিনি লিখিতভাবে আদালতের প্রশ্নের জবাব দিতে চাইলেও তা আমলে নেননি আদালত। আয়ের সঙ্গে সংগতিহীন সম্পদ অর্জনের অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওই মামলা হয়েছিল।এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, আজ বেঙ্গালুরুর আদালতে হাজির হন জয়ললিতা। এ নিয়ে চতুর্থবারের মতো আদালতে হাজির হলেন এই মুখ্যমন্ত্রী। গতকাল তিনি তাঁর সম্পদ অর্জনের বিষয়ে ৬০০ প্রশ্নের জবাব দিয়েছিলেন। আর আজ দিলেন ১৯০টি প্রশ্নের জবাব। প্রায় চার ঘণ্টা ধরে চলে এ প্রশ্নোত্তর পর্ব। এরপর তিনি চেন্নাইয়ে ফিরে যান।মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ নভেম্বর। তবে ওই দিন অবশ্য জয়ললিতাকে আদালতে হাজির থাকতে হবে না।১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনকালে জয়ললিতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের এই অভিযোগ ওঠে। ৬৬ কোটি রূপীর অবৈধ সম্পদ অর্জন-সংক্রান্ত একটি মামলার ১ নম্বর আসামি করা হয় জয়ললিতাকে।