মুখ্যমন্ত্রীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৪১ বছর বয়সী মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং তাঁর স্ত্রী পায়েল নাথ তাঁদের ১৭ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটাচ্ছেন। সূত্রের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন। আবদুল্লাহ-পায়েল দম্পতির জাহির ও জামির নামে দুই ছেলে আছে। ওমর আবদুল্লাহ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই ছেলে নিয়ে পায়েল দিল্লিতে থাকেন।এ দম্পতির বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, গত কয়েক মাস ধরে ওমর তাঁর স্ত্রী পায়েলকে এড়িয়ে চলছিলেন। ওমরের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ইতিমধ্যে তাঁর পুনরায় বিয়ের বিষয়ে আলোচনা হচ্ছে।