মুখ্যমন্ত্রীর বেতন নেবেন না মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সাংসদ হিসেবেও বেতন নেবেন না বলে জানিয়েছেন তিনি।জানা গেছে, ইতিমধ্যে মমতা তাঁর আঁকা ছবি বিক্রি করে প্রাপ্ত অর্থের এক কোটি রুপি দান করেছেন রাজ্য সরকারকে। তা ছাড়া নিজের দুই লাখ রুপি খরচ করে মুখ্যমন্ত্রীর দপ্তরও সাজিয়েছেন তিনি।এবারও মমতা মুখ্যমন্ত্রী হয়ে বুলেটপ্রুফ গাড়ি ফিরিয়ে দিয়ে দলের দেওয়া ছোট্ট একটি গাড়ি ব্যবহার করছেন। আর মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে বাস করছেন সেই কালীঘাটের ছোট্ট টালির ঘরে। এ বাড়ি থেকেই নিয়মিত রাজ্য সচিবালয় মহাকরণে গিয়ে অফিস করবেন বলে জানিয়েছেন তিনি।