মুগ্ধ করল ‘আমরা কজন’ আয়োজিত সংগীতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্য-সংস্কৃতি-সংগীতে পিছিয়ে থাকা বাহুবলবাসী কিছুটা হলেও সংগীতের স্বাদ পেয়েছে এবারের সরস্বতী পূজায়। উপজেলার ‘আমরা কজন’ নামের সংগঠনটি গত ২০ জানুয়ারি পূজা উপলক্ষে আয়োজন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শীতের তীব্রতা উপেক্ষা করে শত শত মানুষ উপস্থিত ছিল। এ অনুষ্ঠানে বাউলসম্রাট আবদুুল করিম থেকে শুরু করে শিল্পীদের হাল ফ্যাশনের জনপ্রিয় গানগুলোও গাইতে হয়েছিল দর্শকদের অনুরোধে। মাঝ রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রজ্ঞা, অর্ক, রোমেন, পান্না, সুজন, রতন, ডা. বিদুর, মান্না, সোহেলী এবং ফাগুন ব্যান্ডদলের সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন পংকজ কান্তি গোপ ও ডা. বিদুর সাহা।অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি নিরঞ্জন সাহা বলেন, ‘বাহুবলের মানুষ সংগীতকে এত ভালোবাসে জানা ছিল না। এরপর থেকে প্রতিবছরই এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে।‘ষটপদী’র মোড়ক উন্মোচন: শ্রীতৈন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের ৫০০ বছর পূর্তি উপলক্ষে বাহুবলের ‘শচীঅঙ্গন ধাম’ প্রকাশ করল স্মারকগ্রন্থ ষটপদী। গত ২৯ জানুয়ারি গ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষে এক সভা হয়। নিখিল ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুখেন্দু বিকাশ দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন মৃগেন কুমার দাস চৌধুরী, নৃপেন্দ্রলাল দাশ, ননীগোপাল রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্মারকগ্রন্থের সম্পাদক অভিজিত্ ভট্টাচার্য। সভাশেষে প্রধান অতিথি মোড়ক উন্মোচন করেন। আনন্দ নিকেতনের সংগীত শাখার কার্যক্রম শুরু: বাহুবল আনন্দ নিকেতনের সংগীত শাখা গত ২৩ জানুয়ারি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৩ জানুয়ারি নিকেতন প্রাঙ্গণে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।‘আমার গ্রাম’ স্মারকের মোড়ক উন্মোচন: বিশ্বনাথে ২৪ জানুয়ারি উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামে ‘আমার গ্রাম’ স্মারকের মোড়ক উন্মোচন হয়েছে। মোড়ক উন্মোচন করেন গ্রামের প্রবীণ ব্যক্তি হাজি সাজিদ আলী।এ সময় উপস্থিত ছিলেন শেখ আবদুল কাদির নাছির, নূরুল হক, তজম্মুল আলী, মোহাম্মদ নুরুল ইসলাম, মিনহাজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ আবদুল ওয়াহাব নোমানী।