মুচলেকা দিয়ে ছাড়া পেলেন কায়সার হামিদ ও এমেকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাবেক ফুটবল তারকা কায়সার হামিদ ও নাইজেরিয়ার সাবেক ফুটবল তারকা এমেকা ইউজিগোকে আজ মঙ্গলবার মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে গুলশান থানা-পুলিশ।আজ বেলা একটার দিকে এ দুজনকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসেবা শাখা) মাসুদুর রহমান।গতকাল সোমবার রাত ১০টার দিকে গুলশান থানা-পুলিশ তাঁদের আটক করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম আজ সকালে প্রথম আলোকে জানিয়েছিলেন, এমেকা ও কায়সার হামিদকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওসি জানান, এমেকার কাছ থেকে যে রিভলবারটি উদ্ধার করা হয়েছে, সেটি কায়সার হামিদের। রিভলবারটির বৈধ কাগজপত্রও আছে। কিন্তু কায়সার হামিদ তাঁর নিজের নামে লাইসেন্স করা রিভলবারটি কেন এমেকাকে দিলেন, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আর এটি করাও আইনের চোখে অন্যায়। এর পেছনে কোনো অসত্ উদ্দেশ্য ছিল না কি না, সে বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।গতকাল রাতে এমেকা গুলশানের ওয়েস্টিন হোটেলে প্রবেশের সময় স্ক্যানিংয়ের সময় তাঁর সঙ্গে থাকা একটি রিভলবার ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে এমেকা জানান, রিভলবারটি কায়সার হামিদের। এরপর এমেকাকে গুলশান থানায় নেওয়া হয়। সেখানে কায়সার হামিদকেও ডেকে পাঠায় পুলিশ। পরে এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে গুলশান থানা-পুলিশ তাঁদের আটক করে।