মুজাহিদ ও সাঈদী আরও ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে রমনা থানায় দায়ের গাড়ি পোড়ানো ও ফারুক হত্যা মামলায় আরও চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে রমনা থানা পুলিশ রিমান্ডের অনুমতি চাইলে মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ জামায়াতের এই দুই শীর্ষ নেতাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। গত ৩০ জুন আদালত এ মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।এর আগে পল্টন থানায় দায়ের করা রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা এবং পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার মামলায় তাঁদের নয় দিন করে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষ হওয়ায় আজ তাঁদের ঢাকা মহনগর হাকিম আদালতে হাজির করে এ মামলায় রিমান্ডের অনুমতি চাওয়া হয়। আদালত রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।আসামিপক্ষের আইনজীবীরা একই আদালতে আবেদন করে বলেন, নয় দিনের রিমান্ডে থাকায় আসামিরা শারীরিকভাবে অসুস্থ। তাই তাঁদের কারাগারে রেখে রিমান্ডে নেওয়ার আবেদন করেন আইনজীবীরা। মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ আবেদন নাকচ করে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রিমান্ডের অনুমতি দেন।