প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তাঁর আইনজীবী নজরুল ইসলাম।আবেদনে তিনি বলেন, মুজাহিদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ১৯৭১ সালে তাঁর বয়স ছিল ২৩ বছর। তিনি ছাত্রনেতা ছিলেন। কিন্তু রাজাকার বা আলবদর কারও সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল না উল্লেখ করে আরও বক্তব্য দিয়ে তিনি আবেদন পড়ে শোনান।এরপর ট্রাইব্যুনাল-২ অব্যাহতির আবেদনের সপক্ষে যুক্তি উপস্থাপন করতে বললে নজরুল ইসলাম সময়ের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৯ তারিখ পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই তারিখ ধার্য করেন।