মুজাহিদের অব্যাহতির পক্ষে পরবর্তী শুনানি ১১ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানির পরবর্তী দিন ১১ এপ্রিল ধার্য করা হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এ আদেশ দেন।আজ সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবীর অভিযোগ থেকে মুজাহিদের অব্যাহতি চেয়ে করা আবেদন উপস্থান শেষ করেন। পরে তিনি যুক্তি উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল বেলা একটার দিকে যুক্তি উপস্থাপনের জন্য ১১ এপ্রিল দিন ধার্য করেন।এর আগে সকালে মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।