মুজাহিদের নেতৃত্বে গণহত্যায় সহযোগিতা করে আলবদর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগের বিষয়ে শুনানি শেষ হয়েছে। ২২ মার্চ আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।অভিযোগে বলা হয়, মুজাহিদ আলবদরের অন্যতম কমান্ডার ছিলেন। তিনি ও তাঁর নেতৃত্বে আলবদর বাহিনী সারা দেশে পাকিস্তানি সেনাবাহিনীকে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও এ ধরনের অপরাধে সহযোগিতা করে।আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান ও রানা দাশগুপ্ত। সকালে শুনানি শুরু হয়ে চলে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।