মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান অভিযুক্তের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এ সময় আসামি হাজির ছিলেন।মুজাহিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রথম দুটি প্রসঙ্গে আইনজীবী মিজানুর বলেন, বাদীপক্ষের সাক্ষীরা যা বলেছেন, তাতে এ দুটি অভিযোগের সঙ্গে মুজাহিদের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়নি। এসব অভিযোগের প্রথমটি একাত্তরে ‘ইত্তেফাক’-এর তত্কালীন নির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেনকে অপহরণ এবং দ্বিতীয়টি ফরিদপুরের হিন্দু-অধ্যুষিত গ্রাম বৈদ্যডাঙ্গি, মাঝিডাঙ্গি ও বালাডাঙ্গিতে হামলায় জড়িত থাকা প্রসঙ্গে।যুক্তি উপস্থাপন শেষে আজ জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়।