মুজাহিদের পক্ষে সাক্ষ্য ৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাফাই সাক্ষীর সাক্ষ্য নেওয়ার তারিখ আগামী ৫ মে ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ তারিখ ধার্য করেন। মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে পঞ্চম ও শেষ দিনের মতো জেরা করে আসামিপক্ষ। জেরা শেষ হলে ট্রাইব্যুনাল আসামিপক্ষের সাফাই সাক্ষীর সাক্ষ্য দেওয়ার তারিখ ধার্য করে বলেন, ওই দিন আসামিপক্ষ সাফাই সাক্ষ্য না দিলে রাষ্ট্রপক্ষকে যুক্তি উপস্থাপন শুরু করতে বলা হয়েছে। যুক্তি উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে।