মুজাহিদের পক্ষের তিনজনকে সাক্ষ্য দেওয়ার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পক্ষে তিনজন সাক্ষী সাক্ষ্য দেবেন।আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ আসামিপক্ষের এক হাজার ৩১৫ জন সাক্ষীর মধ্যে তিনজনকে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেছুর রহমান আসামিপক্ষের সাক্ষী নির্দিষ্ট করে দেওয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল এক আদেশে আসামিপক্ষের তিনজনকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন। আসামির কাঠগড়ায় জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ হাজির ছিলেন।