মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আদেশ ১৫ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গঠিত অভিযোগ পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে ১৫ জুলাই আদেশের তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ সোমবার এ তারিখ ধার্য করেন।শুনানিতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, আনুষ্ঠানিক অভিযোগে আসামিকে আল-বদর হিসেবে উল্লেখ করা হয়নি। কিন্তু গঠিত অভিযোগে তাঁকে বারবার আল-বদরের নেতা হিসেবে দেখানো হয়েছে। এটা যদি সংশোধন করা না হয়, তবে আসামি ক্ষতিগ্রস্ত হবে।রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান জবাবে বলেন, ‘বিভিন্ন তথ্য ও নথি থেকে ট্রাইব্যুনাল যেটা সঠিক মনে করেছেন, সেটিই করেছেন। আমরা আমাদের তথ্য-প্রমাণ দিয়ে প্রমাণ করে দেব, তিনি আল-বদরের নেতা ছিলেন।’উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল আদেশের দিন ধার্য করেন।