মুজাহিদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলার শুনানি আজ রোববার সকালে শুরু হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেছুর রহমান আজ আনুষ্ঠানিক অভিযোগের ২৩ পৃষ্ঠা পর্যন্ত উপস্থাপন করেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির দিন ২০ মার্চ নির্ধারণ করা হয়েছে। মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী আপরাধের ৩২টি অভিযোগসহ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল রাষ্ট্রপক্ষ।