অতিরিক্ত সাক্ষী ও নতুন অভিযোগ অন্তর্ভুক্ত বিষয়ে
মুজাহিদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন রাষ্ট্রপক্ষের
জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত একজন সাক্ষী ও নতুন একটি অভিযোগ অন্তর্ভুক্ত করার আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করেছে। এরপর ট্রাইব্যুনাল-২ আগামী ৫ জুন এ বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের তারিখ ধার্য করেন।আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীবের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তারিখ ধার্য করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেসুর রহমান মামলায় একজন অতিরিক্ত সাক্ষী অন্তর্ভুক্ত করতে চাইলে ট্রাইব্যুনাল তাঁর কাছে জানতে চান, আগে কেন এটি করা হয়নি।জবাবে মোখলেসুর বলেন, মামলায় ঘটনার উল্লেখ থাকলেও সাক্ষীকে তদন্ত কর্মকর্তা আগে খুঁজে পাননি। সম্প্রতি তাঁকে খুঁজে পাওয়া গেছে। তিনি সাক্ষ্য দিতে রাজি হয়েছেন।একই সঙ্গে মুজাহিদের বিরুদ্ধে গণহত্যার নতুন অভিযোগ অন্তর্ভুক্ত করার বিষয়ে ট্রাইব্যুনাল এ-সংক্রান্ত আইন আছে কি না, তা জানতে চাইলে রাষ্ট্রপক্ষ এর জবাব দেন।এরপর ট্রাইব্যুনাল-২ পরবর্তী তারিখ ধার্য করে এ মামলার কার্যক্রম আজকের মতো শেষ করেন।