মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৪, ১৫ ও ১৬ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।এ তিনজনই জব্দ তালিকার সাক্ষী। এঁদের মধ্যে ১৪তম সাক্ষী হলেন: বাংলা একাডেমীর সহ-গ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া। ১৫তম সাক্ষী আমেনা খাতুন, তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান ডকুমেন্টেশন কর্মকর্তা। আর ১৬তম সাক্ষী হলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস, ধ্রুপদি ও শিল্পকলা বিভাগের সংরক্ষণ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস।সাক্ষ্যগ্রহণ শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ২০ মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।