মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৬ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে সূচনাবক্তব্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ২৬ আগস্ট রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।সূচনাবক্তব্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ১৯৭১ সালের অক্টোবর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিবরণ থেকে জানা যায়, আলবদর বাহিনীর প্রধান ছিলেন মুজাহিদ। মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন অপরাধের দায়দায়িত্ব এই সংগঠনের নেতা-কর্মীদের ওপর বর্তায়। ২৯ পৃষ্ঠার সূচনাবক্তব্যে রাষ্ট্রপক্ষ আরও বলেন, ১৯৭১ সালে মুজাহিদ মুক্তিযুদ্ধবিরোধী যেসব বিবৃতি দিয়েছেন, সেগুলো তখনকার পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি সে সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেসুর রহমান, গোলাম আরিফ টিপু ও মীর ইকবাল হোসেন বক্তব্য উপস্থাপন করেন। গত ২১ জুন মুজাহিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অপহরণ ও অগ্নিসংযোগের দায়ে সাতটি অভিযোগ গঠন করা হয়।অভিযোগ গঠনের আদেশে বলা হয়, সাংবাদিক সিরাজউদ্দীন হোসেন অপহরণের ঘটনায় আলবদরের প্রধান হিসেবে মুজাহিদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে নাখালপাড়ার পুরোনো এমপি হোস্টেলে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে আটক মুক্তিযোদ্ধা বদি, রুমি, সুরকার আলতাফ মাহমুদ প্রমুখকে হত্যার প্ররোচনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।এ মামলায় মুজাহিদকে ২০১০ সালের ২ অক্টোবর গ্রেপ্তার দেখানো হয়। ২০১১ সালের ৫ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। তবে ট্রাইব্যুনাল সেটি সুবিন্যস্ত করে পুনর্দাখিলের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৬ জানুয়ারি অভিযোগ আবার দাখিল করা হয়।২৪ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।