মুজাহিদের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীর জেরা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী আবদুর রাজ্জাক খানকে প্রথম দিনের মতো জেরা করতে শুরু করেছে আসামিপক্ষ।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে জেরা করেন। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।জেরা শুরুর কিছুক্ষণ পর রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী আবদুর রাজ্জাক খান অসুস্থ বোধ করলে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ৯ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।আবদুর রাজ্জাক খান গত ৩১ মার্চ ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। এ সময় তিনি বলেন, মুজাহিদ একাত্তরে আলবদর বাহিনীর কমান্ডার হিসেবে ফরিদপুরসহ সারা দেশে হত্যাসহ নানা ধরনের অপরাধে জড়িত ছিলেন।