মুজিবকে জাতির পিতা বলতে দ্বিধা নেই: হুদা
বিএনপির নেতা নাজমুল হুদা বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ আমাদের অনুপ্রেরণা দেয়। বঙ্গবন্ধুর ওই ভাষণের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। তাই তাঁকে জাতির পিতা বলতে দ্বিধা করি না।’আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী জিয়া ফ্রন্ট আয়োজিত ‘জনতার জিয়া’ শীর্ষক আলোচনা সভায় নাজমুল হুদা এসব কথা বলেন।নাজমুল হুদা বলেন, দেশের সংসদ এখন অকার্যকর। ছাত্ররাজনীতি বিপথে চলে গেছে। পোশাকশিল্প রয়েছে অনিশ্চয়তার পথে। এতসব সমস্যা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সাংঘর্ষিক অবস্থান নিয়েছে। এ জন্য দেশের সমস্যার কোনো সমাধান হচ্ছে না।বিএনপির নেতা জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক আইনজীবী আকবর আমিন। এতে বক্তব্য দেন নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার ও ন্যাশনাল সিকিউরিটি পার্টির চেয়ারম্যান আবুল কালাম আজাদ।