মুজিবনগর দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা।আজ রোববার বিকেল পাঁচটায় দলের ধানমন্ডির কার্যালয়ে মুজিবনগর দিবস পালনসংক্রান্ত কমিটির এক বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।বৈঠকে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল আলম লেলিনসহ অন্যরা।