মুজিবনগর সরকারকে না মানলে বিএনপির অস্তিত্ব থাকে না: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মুজিবনগর সরকার না মানলে বিএনপি অস্তিত্বশূন্য হয়ে যাবে। এটা ঐতিহাসিক সত্য। এই সরকার না থাকলে বিএনপির অস্তিত্বও থাকে না।আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ আয়োজিত মুজিবনগর দিবস উপলক্ষে ‘যারা মুজিবনগর দিবস পালন করে না তারা স্বাধীনতার শত্রু’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সুরঞ্জিত আরও বলেন, ‘মুজিবনগর সরকারের ধারাবাহিকতায় পরের সরকারগুলো এসেছে। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এই সরকার শপথ নেয়। মুজিবনগর সরকারকে স্বীকার না করলে জিয়া, মোস্তাক, সাত্তার, খালেদা সরকারেরও বৈধতা থাকে না। এই সরকারকে মেনে এবং এই দিবসটি পালনের মাধ্যমে বিএনপিও বরং এই গৌরবের অংশীদার হতে পারে।’ সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান বলেন, হাজার বছরের বাংলার ইতিহাসে মুজিবনগর সরকার হচ্ছে প্রথম সংবিধানসম্মত, নির্বাচিত ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত সরকার।সংগঠনের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া, ওলামা লীগের সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী ও পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হাই মানিক।মহীউদ্দীন খান আলমগীর বলেন, বাংলাদেশের জাতীয় পতাকা আর কোনো স্বাধীনতাবিরোধীর গাড়িতে, বাড়িতে উড়াতে দেওয়া হবে না। আর কোনো দিন যাতে খালেদা, নিজামী ও তাদের দোসর আমিনীরা ক্ষমতায় আসতে না পারে, সে লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। বাসস।