মুজিবনগর স্মৃতিসৌধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে মুজিবনগর কমপ্লেক্স। যা আছে: স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র, একটি বিরাট মানচিত্রে ১১ নম্বর সেক্টরের ঘটনাচিত্র,বঙ্গবন্ধুর ভাস্কর্য, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের গ্রন্থসমৃদ্ধ গ্রন্থাগার, মিলনায়তন, বাগান ইত্যাদি। বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করেছিল এখানে। নকশা করেছেন: স্থপতি তানভির করিম। এতে মূল বেদিকে কেন্দ্র করে ১৯৪৮ থকে ’৭১ সাল পর্যন্ত মুক্তিসংগ্রামের ২৩ বছরের প্রতীক হিসেবে আছে ২৩টি দেয়াল। স্মৃতিসৌধের বেদিতে আরোহণের জন্য রয়েছে একটি র্যাম্প ও বের হওয়ার জন্য নয় মাসের যুদ্ধের স্মৃতিতে নয়টি ধাপ। সূত্র: ইন্টারনেট